স্টাফ রিপোর্টার ॥ জমকালো আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক বরিশালের প্রহর এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় পত্রিকার কার্যলয় আলোচনা সভা কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। পত্রিকার প্রতিষ্ঠাতা মোঃ নাছিম শরীফের সভাপতিত্বে ও ক্রাইম ফোকাস নেট প্রকাশক ও সম্পাদক,মোঃ শাখায়াত হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী গোলাম সরোয়ার তোতা।
এসময় তিনি বলেন, সাংবাদিকরা সব সময় সত্য ও ন্যায়ের কথা বলতে গিয়ে অনেকের বিরাগভাজন হন। তবুও দেশ ও জাতির স্বার্থে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাংবাদিকদের লিখতে হয়। সংবাদপত্র সমাজের প্রতিচ্ছবি। দেশের খুঁটিনাটি সবই তুলে ধরা হয় সংবাদপত্রে। উন্নত প্রযুক্তির আবহে সবকিছু যতই ডিজিটাল হোক না কেন, সংবাদপত্র ঠিকই তার আপন গতিতে এগিয়ে যাবে। বিশেষ অতিথি বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আল হাদী, মামনো নির্বাহী পরিচালক মুজিবুর রহমান চান। অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এম লোকমান হোসাইন।
আলোচনা পর্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি কাজী সজল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বরিশাল বাণী ব্যবস্থাপনা সম্পাদক মোঃ পারভেজ সরদার, দৈনিক আজকের সময়ের বার্তা নির্বাহী সম্পাদক ফুয়াদ হোসেন, রোমান চৌধুরি, এয়ারর্পোট থানা ছাত্রলীগের অন্যতম নেতা জসীম উদ্দিন, বরিশালের প্রহর সম্পাদক ও প্রকাশক নাজমুন নাহার শিমু, বরিশালের প্রহর ব্যবস্থাপনা সম্পাদক আরিফুর রহমান অপু, বার্তা সম্পাদক তানিয়া আক্তার, যুগ্নবার্তা সম্পাদক মোঃ আল আমিন সহ পত্রিকা পরিবারের সদস্যবর্গ।
Reporter Name 














