জন্মাষ্টমীর নিরাপত্তায় বিভিন্ন মন্দির পরিদর্শনে এসি রাসেল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জন্মাষ্টমীর নিরাপত্তায় বিভিন্ন মন্দির পরিদর্শনে এসি রাসেল

জন্মাষ্টমীর নিরাপত্তায় বিভিন্ন মন্দির পরিদর্শনে এসি রাসেল

জন্মাষ্টমীর নিরাপত্তায় বিভিন্ন মন্দির পরিদর্শনে এসি রাসেল




নিজস্ব প্রতিবেদক॥ সনাতান ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণর জন্মোৎসব পালিত হয়েছে বরিশালে। এবারে কেনো র‌্যালী বের করা না হলেও মন্দিরে মন্দিরে সামাজিক দূরত্ব নিশ্চিত করে পূজা করা হয় শ্রীকৃষ্ণের। এদিকে জন্মাষ্টমী উপলক্ষে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিতকল্পে বরিশাল মহানগরীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ( কোতয়ালী) মোঃ রাসেল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল পিপিএম।

 

 

আজ মঙ্গলবার সকাল থেকেই নগরীর রাধা শ্যাম সুন্দর মন্দির ও রামকৃষ্ণ মিশনে নানা আয়োজন করা হয়। দিনব্যাপী আয়োজনে সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয় মন্দিরগুলোতে।

 

 

এছাড়া নগরীর ধর্মরক্ষ্মিনী সভাগৃহে সন্ধ্যা ৭টায় পূজানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনা ভাইরাসের বিষয়টি মাথায় রেখে সকল মন্দিরেই সামাজিক দূরত্ব নিশ্চিত করে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়েছে।

 

 

অপরদিকে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ( কোতয়ালী) মোঃ রাসেল এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) এ. আর. মুকুল পিপিএম মন্দির পরিদর্শনকালে মন্দির কেন্দ্রিক ডিউটিরত পুলিশ সদস্যদেরকে পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম(বার) এর নির্দেশনাবলী অবহিত করেন। কোন প্রকার নাশকতামূলক কর্মকান্ড যাতে না হয় সে বিষয়ে নজরদারী বৃদ্ধি করতে সহকারী কমিশনার মোঃ রাসেল সকল অফিসার ফোর্সদের আহ্বান জানান।

 

 

এসময় বিএমপি’র উপ পুলিশ কমিশনার (দঃ) মোঃ মোকতার হোসেন পিপিএম-সেবা এর বিবিধ নির্দেশনা ডিউটিরত সদস্যদের অবহিতপূর্বক আন্তরিকভাবে ডিউটি করার জন্য নির্দেশ দেন।

 

 

বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরন করার বিষয়েও তিনি জোর দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD