জনভোগান্তি তৈরি করে সংবর্ধনা দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিবের ক্ষোভ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনভোগান্তি তৈরি করে সংবর্ধনা দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিবের ক্ষোভ

জনভোগান্তি তৈরি করে সংবর্ধনা দেওয়ায় জাতীয় পার্টির মহাসচিবের ক্ষোভ




নিজস্ব প্রতিনিধি॥ জাতীয় পার্টির মহা-সচিব, জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ-হুইফ, সাবেক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মূলাদী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে বাবুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

 

আজ(বৃহস্পতিবার) সন্ধায় বাবুগঞ্জ উপজেলা পরিষদের সামনে খানপুরাস্থ দলীয় কার্যালয়ে রহমতপুর-মীরগঞ্জ সড়ক বন্ধ করে দিয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হলে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহা-সচিব মশিউর রহমান রাঙ্গা এমপি বলেন, জনভোগান্তি তৈরি করে এই সংবর্ধনা অনুষ্ঠান করা ঠিক হয় নি। জাতীয় পার্টি কারো জন্য ভোগান্তির কারন হতে চায় না।

 

এসময় তিনি ভবিষ্যতে এ ধরনের ভূল এরিয়ে পার্টির কার্যক্রম চালানোর নির্দেশ দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বরিশাল-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিফাত জাহান তাপসি,জাতীয় পার্টির সভাপতি মুকিতুর রহমান কিসলু প্রমুখ।

 

 

উল্লেখ্য সকাল থেকেই রাস্তার ধারে মঞ্চ তৈরি নিয়ে উপজেলা জাতীয় পার্টির অধিকাংশ নেতাকর্মীর মধ্যে মতের বিরোধ লক্ষ করা গেছে।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD