জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই

জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস আর নেই




বিনোদন ডেস্ক: ভারত তথা উপমহাদেশীয় অঞ্চলের জনপ্রিয় সংগীতশিল্পী পঙ্কজ উদাস মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই শারিরিক অসুস্থায় ভুগছিলেন এই বিখ্যাত গায়ক।

বর্ষীয়ান এই গায়কের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি সকালে মারা গেছেন।

একটি বিবৃতির মাধ্যমে বলা হয়েছে, ‘পঙ্কজ স্যার দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং গত কয়েকদিন ধরে একেবারেই অসুস্থ ছিলেন। আজ সকাল ১১টার দিকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।’

পঙ্কজ উদাসের জনসংযোগ কর্মকর্তা জানান, গায়ক গত ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে ব্রীচ ক্যান্ডি হাসপাতালে মারা যান। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

গত কয়েকদিন ধরে তাঁর শারীরিক অবস্থা ভালো ছিল না। কণ্ঠশিল্পীর মৃত্যুর খবর জানার পর সংগীত জগতে শোকের ছায়া নেমে এসেছে। পঙ্কজের মতো একজন গজল গায়কের চলে যাওয়ায় শোকের ছায়া নেমে এসেছে ভক্তদের মাঝেও। সামাজিক মাধ্যমে গায়ককে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সবাই।

পঙ্কজের সংগীত জীবন শুরু হয়েছিল মাত্র ৬ বছর বয়সে। তাঁর বাড়িতে ছিল গানের আবহ। এ কথা মাথায় রেখেই তিনি গানের জগতে আসেন এবং চিরকালের জন্য থেকে যান সংগীতের ভুবনে।৪০ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন পঙ্কজ। হিন্দি সিনেমার গানে আশির দশকে মুগ্ধ করেছেন পঙ্কজ।

‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’, ‘দিওয়ারো সে মিল কার রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যায়ার কারো’, ‘নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনের রসদ। ‘নাশা’, ‘পায়মানা’, ‘হাসরাত’, ‘হামসাফর’-এর মতো বেশ কয়েকটি বিখ্যাত অ্যালবামও রয়েছে তাঁর ঝুলিতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD