জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন: স্পিকার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন: স্পিকার

জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন: স্পিকার

জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন: স্পিকার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সমগ্র বিশ্বের অর্থনীতি বিপর্যস্ত হলেও আমাদের অর্থনীতির চাকা সচল রেখেছে সরকার। জনগণের ভাগ্যোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।

 

 

বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলাবাসীর উদ্যোগে স্থানীয় অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

 

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগকালীন সময়টাকে কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মানুষের জীবন সুরক্ষা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে সবার দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া সম্ভব হয়েছে। করোনাকালীন সময়ে স্থানীয় নেতারা পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কাজ করেছেন।

 

 

সভায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী চাল ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের ক্ষেত্রে প্রশাসনের সঙ্গে ইউনিয়নের জনপ্রতিনিধিদের সচেতন থাকতে আহ্বান জানান।

 

 

পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মণ্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মণ্ডল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রাজা, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকেন্দার আলীসহ কৃষক লীগ, মহিলা লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা বক্তব্য রাখেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD