সংবাদ শিরোনাম:

জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ: পলক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:26:42 am, Friday, 17 July 2020
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বৈশ্বিক মহামারীর সম্মুখীন আমরা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাভাইরাস ছাড়াও ঘূর্ণিঝড় এবং বন্যার ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে বার বার এসেছে পিছপা হয়নি। মানুষের পাশে দাঁড়িয়েছি।

তিনি বলেন, এবারো চলনবিলে প্রাকৃতিক দুর্যোগে আমি আপনাদের সামনে এসেছি। দুঃখের দিনে দূরে থাকতে পারি না। তাই করোনার এ সময়ে ঘরে থাকতে পারছি না। এজন্য ছুটে এসেছি। জনগণের কল্যাণে কাজ করছি। আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ। ৬৭৮ কোটি টাকা ব্যয়ে কৃষক ও কৃষি উন্নয়নে সরকার চলনবিল উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন হলে চলনবিলে আমূল পরিবর্তন ঘটবে। বৃহস্পতিবার সকাল ১০টায় নাটোরের সিংড়া উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন তিনি।

দায়িত্ব কর্তব্য অবহেলা না করার জন্য সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বন জানিয়ে তিনি বলেন, সরকার ব্যাপক উন্নয়ন করছেন। শেরকোলের এ ইউনিয়নে সরকারি কলেজ রয়েছে, ২৫৪ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক করা হচ্ছে। ইতোমধ্য বন্যা দুর্গতদের জন্য ভাগনাগকান্দী ও চকপুর আশ্রয়ন খুলে দেয়া হয়েছে। ৫টি ইউনিয়ন এবং পৌর এলাকার কিছু মহল্লা প্লাবিত হয়েছে। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত।

বন্যায় গৃহহীন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। সাপে কামড় দিচ্ছে, এমন পরিস্থিতির কারণে সবাইকে সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শত বাধা বিপত্তি নিয়ে জনগণের পাশে ছিলেন। তিনি এ দিনে কারাভোগ করেছিলেন। কখনো জনগণের কাছ থেকে কোনো ষড়যন্ত্র তাকে দূরে রাখতে পারেনি।

পরে প্রতিমন্ত্রী বন্যাদুর্গত এলাকা ঘুরে দেখেন এবং গুরনই নদীর শাহাবাজপুর ভাঙন এলাকা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, পাউবোর ঠিকাদার আব্দুল জব্বারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জনগণের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো, ইনশাআল্লাহ: পলক

প্রকাশের সময় : 12:26:42 am, Friday, 17 July 2020