বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে :বিএমপি কমিশনার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:01:08 pm, Saturday, 31 October 2020
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পুলিশই জনতা, জনতাই পুলিশ’’ ‘মুজিব বর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সারাদেশের সাথে একযোগে বরিশালে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে ২০২০। নিরাপদ নগরী গড়ার প্রত্যয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সমাবেশের সভাপতি মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। পরে অশ্বিনী কুমার হলে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জনসাধারণ স্ব-ইচ্ছায় কমিউনিটি পুলিশিংয়ে অংশগ্রহন করলে অপরাধ কমবে। সমাজে অস্থিরতা ও অশান্তি বর্তমানের চেয়ে কমবে।

প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন বলেন, কমিউনিটি পুলিশিং ভাবনাটি সাধারণ মানুষের মধ্যে যত বেশী দেয়া যাবে, পুলিশ তত বেশী জনবান্ধব হবে। সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে বাংলাদেশ পুলিশের জন্ম হয়েছে। বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে যেমন আমরা মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম, তেমনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতন বন্ধ করতে হলেও আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, বরিশাল নগরীর আইনশৃংখলা রক্ষায় এবং সামাজিক সমস্যা সমাধানে জনগনের স্বেচ্ছামূলক অংশগ্রহণ নিশ্চিত করা গেলে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে।সমাবেশে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা এবং নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং সদস্যবৃন্দ ও সাধারণ মানুষ আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

জনগণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং স্বার্থক হবে :বিএমপি কমিশনার

প্রকাশের সময় : 04:01:08 pm, Saturday, 31 October 2020