সংবাদ শিরোনাম:

জঙ্গি সংগঠনের দুই সদস্য আটক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:43:36 pm, Saturday, 29 August 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লক্ষ্মীপুর ও কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল র‌্যাব-৮ এর সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জের উত্তর টামটা গ্রামের আব্দুল হকের ছেলে নুরুল ইসলাম এবং কুমিল্লার মুরাদনগর উপজেলার কাঠালিয়াকান্দা গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আবদুল্লাহ আল মামুন। নুরুল ইসলাম উবারে গাড়ি চালান এবং আবদুল্লাহ আল মামুন বেসরকারি একটি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন।

র‌্যাব-৮ এর এএসপি মুকুর চাকমা জানান, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা থেকে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে আটক করা হয় নুরুল ইসলামকে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে কুমিল্লার মুরাদনগর থেকে আরেক জেএমবি সদস্য আবদুল্লাহ আল মামুনকে আটক করা হয়।

তিনি আরো জানান, শিক্ষকতা ও গাড়ি চালানোর পেশার আড়ালে তারা জেএমবির সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। সংগঠনের দাওয়াতি কার্যক্রম, গোপনে সভা ও লিফলেট বিতরণ করতেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্ল্যাট ফরমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও চাঁদা সংগ্রহ করতেন বলে তারা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জঙ্গি সংগঠনের দুই সদস্য আটক

প্রকাশের সময় : 05:43:36 pm, Saturday, 29 August 2020