সংবাদ শিরোনাম:

জঙ্গলে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষককে ভাগিয়ে দিলেন দুই ইউপি সদস্য

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:10:10 pm, Wednesday, 2 June 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ টাঙ্গাইলের মোস্তফা কামাল নামে এক দিনমজুরের বিরুদ্ধে বুদ্ধি প্রতিবন্ধী এক তরুণীকে জঙ্গলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্থানীয়রা ধর্ষককে আটক করলে মীমাংসার কথা বলে তাকে ছাড়িয়ে নিয়ে ভাগিয়ে দেন স্থানীয় দুই ইউপি সদস্য।

গত ২৬ মে বুধবার বিকেলে সখীপুর উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের রতনপুর খন্দকারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষককে হাতছাড়া করে দিশেহারা প্রতিবন্ধী ও পরিবার। বিচারের দাবিতে এখন ঘুরছেন দ্বারে দ্বারে।

ভুক্তভোগী ও তার পরিবার জানায়, গত ২৬ মে বুধবার বিকেলে বুদ্ধি প্রতিবন্ধী ওই তরুণী গরুর ঘাস কাটতে বাড়ির পাশে জঙ্গলের ধারে যান। এ সময় যাদবপুর ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগমের বাড়ির ভাড়াটিয়া ও ভূঞাপুর উপজেলার দিনমজুর মোস্তফা কামাল তরুণীর মুখ বেঁধে জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে মেয়েটির চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং ধর্ষক মোস্তফাকে আটক করে উত্তমমাধ্যম দেন।

খবর পেয়ে নারী ইউপি সদস্য শিউলী বেগম ৬ নম্বর ওয়ার্ডের আরেক ইউপি সদস্য বছির উদ্দিনকে সঙ্গে নিয়ে ওই মেয়েটির বাড়ি ছুটে আসেন। বিষয়টি মীমাংসার কথা বলে ধর্ষক মোস্তফাকে বাসায় নিয়ে যান। পরদিন থেকে ধর্ষক মোস্তফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে দাবি করেন ওই দুই ইউপি সদস্য। বিচারের দাবি নিয়ে তরুণীর পরিবার দফায় দফায় ওই দুই ইউপি সদস্যের কাছে গেলে ধর্ষককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে টালবাহানা চালিয়ে যাচ্ছেন। এদিকে অসহায় ওই পরিবার ইউপি সদস্যদের ভয়ে থানায় মামলা করতেও সাহস পাচ্ছে না।

সংরক্ষিত নারী ইউপি সদস্য শিউলী বেগম ও ৬ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য বছির উদ্দিন বলেন, আমরা দায়িত্ব নেইনি, মেয়েটির পরিবারের পক্ষ থেকে আমাদের মীমাংসার দায়িত্ব দেয়া হয়েছিল। তবে ঘটনার পরদিন থেকে অভিযুক্ত মোস্তফাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার ব্যবহৃত মুঠোফোনও বন্ধ রয়েছে।

হাতিবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন বলেন, ঘটনাটি আমার ইউনিয়নের মধ্যে হলেও মীমাংসার দায়িত্ব নেয়া দুই ইউপি সদস্য পাশের যাদবপুর ইউনিয়নের। মেয়েটির পরিবারকে আইনি সহায়তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত মোস্তফাকে অবিলম্বে গ্রেফতার এবং ধর্ষককে যারা পালাতে সহায়তা করেছেন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সখীপুর থানার ওসি একে সাইদুল হক ভূইয়া বলেন, বিষয়টি আমাদের জানা নেই। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

জঙ্গলে নিয়ে বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, ধর্ষককে ভাগিয়ে দিলেন দুই ইউপি সদস্য

প্রকাশের সময় : 10:10:10 pm, Wednesday, 2 June 2021