ছোট ভাইকে নিয়ে হাসপাতালে মা, নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছোট ভাইকে নিয়ে হাসপাতালে মা, নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু

ছোট ভাইকে নিয়ে হাসপাতালে মা, নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু

ছোট ভাইকে নিয়ে হাসপাতালে মা, নিজ ঘরে ধর্ষণের শিকার শিশু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বসতঘরে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় সোমবার রাত সাড়ে ৭টার দিকে অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

 

 

রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উড়িরচরের চর আমজাদ আদর্শ গ্রামে ধর্ষণের ঘটনা ঘটে।

 

 

আটক জয়নাল (২০) উপজেলার চরএলাহী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চর আমজাদ আদর্শ গ্রামের বাসিন্দা।

 

 

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, রোববার দিবাগত রাতে নির্যাতিতা শিশুর মা-বাবা তার ছোট ভাইকে নিয়ে হাসপাতালে ছিলেন। এ সুযোগে ওইদিন রাত ৩টার দিকে একই এলাকার প্রতিবেশী ব্যবসায়ী জয়নাল ওই শিশুর মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ করে।

 

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

 

 

শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষার জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD