ছোট ভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছোট ভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই নিহত

ছোট ভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই নিহত

ছোটভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ দিনাজপুরের হাকিমপুরে ছোটভাইয়ের কাঠের আঘাতে বড়ভাই মুক্তার হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মুক্তারের স্ত্রী আঞ্জুয়ারা গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটেছে।

 

 

নিহত মুক্তার হোসেন হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামের সাহেব উদ্দিনের ছেলে।

 

 

খট্টামাধবপাড়া ইউপি চেয়ারম্যান মোকলেছার রহমান জানান, বড়ভাই মুক্তার হোসেন ছোটভাই রুহুল আমীনের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে মারধরের অভিযোগ করেন।

 

অভিযোগের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে রুহুল আমীনের নামে নোটিশ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ক্ষিপ্ত হয়ে রুহুল আমীন বড়ভাই মুক্তার হোসেনের মাথায় কাঠ দিয়ে আঘাত করলেই তার মৃত্যু ঘটে।

 

 

এ ব্যাপারে হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, এক শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ছোটভাই রুহুল আমীন কাঠ দিয়ে মুক্তারের মাথায় আঘাত করে।

 

এসময় গুরুতর আহত হয় সে। পরে এলাকাবাসী মুক্তার হোসেনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD