বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ছুরিকাঘাতে যুবক খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:02:18 pm, Tuesday, 12 March 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

অনলাইন ডেস্ক:সিলেট নগরীতে সাব্বির মিয়া (২০) নামে এক যুবক ছুরিকাঘাতে খুন হয়েছেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।আজ মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মদিনা মার্কেট কামারপট্টি গলিতে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির নগরীর কানিশাইল মজুমদারপাড়ার বাসিন্দা অলিউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে মদিনা মার্কেট কামারপট্টি গলিতে কয়েকজন যুবক আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তাদের মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় সাব্বিরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানান, সাব্বিরের পেটের নিচে কয়েকটি গভীর ছুরিকাঘাত ছিল।

নিহত সাব্বিরের পিতা অলিউর রহমান জানান, মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাব্বিরের কয়েকজন বন্ধু তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার সময় তার ছেলের মৃত্যুর খবর শুনতে পাই।

সিনিয়র জুনিয়র নিয়ে সাব্বিরের বন্ধুদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। সেই দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি আশঙ্কা করছেন।সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে সাব্বিরের লাশ হাসপাতালে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ছুরিকাঘাতে যুবক খুন

প্রকাশের সময় : 11:02:18 pm, Tuesday, 12 March 2019