অসহায় মানুষের পাশে ভোলা জেলা ছাত্রলীগ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অসহায় মানুষের পাশে ভোলা জেলা ছাত্রলীগ

অসহায় মানুষের পাশে ভোলা জেলা ছাত্রলীগ




নিজস্ব প্রতিবেদক॥ বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি দেখা দেয়ার প্রভাব বাংলাদেশেও পরেছে। এই করোনা ভাইরাসের প্রভাবে সচেতন থাকতে গিয়ে খেটে খাওয়া, ছিন্নমূল, বেদে পরিবারের মানুষগুলো ঘরবন্দী হয়ে খাদ্য সংকটে রয়েছে।

এই দুঃসময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তারই ধারাবাহিকতায় ভোলা ১ আসনের সংসদ সদস্য সাবেক সফল বানিজ্যমন্ত্রী জননেতা তোফায়েল আহমেদ এমপি এর নির্দেশক্রমে ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে হতদরিদ্র, বেদে, ছিন্নমূল মানুষের মাঝে আর্থিক সহযোগীতা ও করোনা ভাইরাস সম্পের্কে সচেতনতা মূলক লিফলেট তুলে দেয় ভোলা জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মী নেতৃবৃন্দরা।

 

গত কয়েকদিন যাবত ভোলা জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে, ভোলা পৌরসভা ৯টি ওয়ার্ডের শতশত মানুষের মাঝে আর্থিক সহায়তা পৌঁছে দেয়া অব্যাহত আছে।

 

তারই ধারাবাহিকতায় আজ সোমবার ৪নং, ৫নং ওয়ার্ড ও আশেপাশের এলাকায় দ্বায়িত্ব পালন করেন জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনি তালুকদার, ভোলা পলিটেকনিক ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোঃ নেওয়াজ শরীফ কুতুব এবং জেলা ছাত্রলীগের পরিচ্ছন্ন ছাত্রনেতা লাবিব।

এ সময় তারা সহায়তার পাশাপাশি সবাইকে করোনা সংক্রমণে সচেতন থেকে সরকারি নির্দেশনা মেনে চলার আহবান জানান। জনি তালুকদার বলেন দেশের এই ক্রান্তী কালে সমাজের বিত্তবানদের উচিৎ প্রতিটা অসহায়দের পাশে দাড়ানো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD