ছিঃ হোসেন আলী লজ্জা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছিঃ হোসেন আলী লজ্জা

ছিঃ হোসেন আলী লজ্জা

ছিঃ হোসেন আলী লজ্জা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সিরাজগঞ্জের তাড়াশে চার বছরের শিশুকে বিকৃত যৌন নিপীড়ন করায় প্রতিবেশি নানা মো. হোসেন আলী (৬৩) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার প্রতিবেশি নানাকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

 

শুক্রবার (৬ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলার বড় মাঝদক্ষিণা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযুক্ত বৃদ্ধ হোসেন আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. হোসেন আলী ওই গ্রামের মৃত. ইজ্জত আলী শেখের ছেলে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার বড় মাঝদক্ষিণা গ্রামে মো. হোসেন আলী তার প্রতিবেশি নাতনি চার বছরের এক শিশুর বাড়িতে তার মা-বাবার অনুপস্থিতিতে গিয়ে শিশুকে প্রলোভন দেখিয়ে বিকৃত যৌনাচারের পর ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে শিশুটির চিৎকারে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে আসে। এ সময় প্রতিবেশি নানা মো. হোসেন আলী পালিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে শিশুটির মা তাড়াশ থানায় বাদী হয়ে ওই বৃদ্ধের বিরুদ্ধে যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার মামলা করেন। একইদিন দুপুরে অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ হোসেন আলীকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক এ তথ্য নিশ্চিত করে জানান, বিকৃত যৌনাচারের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে গ্রেপ্তার হোসেন আলীকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলাটির তদন্তভার থানার এসআই আব্দুস সালামকে দেয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD