ছাড়পত্র পাওয়ার আগেই রোগীকে ধর্ষণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাড়পত্র পাওয়ার আগেই রোগীকে ধর্ষণ

ছাড়পত্র পাওয়ার আগেই রোগীকে ধর্ষণ

ছাড়পত্র পাওয়ার আগেই রোগীকে ধর্ষণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। এ ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী না থাকলেও হাসপাতালের সিসিটিভির ফুটেজই একমাত্র সাক্ষী হতে পারে বলে জানিয়েছেন ভুক্তভোগীর বাবা।

 

 

১১ সেপ্টেম্বর রাতে ঘটনাটি ঘটলেও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করেছিল। অবশেষে ঘটনাটি জানাজানি হওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ।

 

 

ভুক্তভোগী তরুণীর স্বজনরা জানান, ৩ সেপ্টেম্বর জ্বর ও শরীর ব্যথা নিয়ে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন ওই তরুণী। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলে তাকে ১২ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে বলে আগের রাতে নার্সরা জানান। সেই রাত আনুমানিক ১১টার দিকে হাসপাতালের এক যুবক তাকে বারান্দায় নিয়ে ধর্ষণ করেন। এ সময় অজ্ঞান হয়ে পড়লে তরুণীকে বারান্দায় ফেলে পালিয়ে যান ধর্ষক।

 

 

এদিকে, মেয়েকে বেডে না পেয়ে হাসপাতালের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন তরুণীর মা। একপর্যায়ে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন মেয়েটির প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। তখন তিনি চিৎকার দিয়ে চিকিৎসক ও নার্সদের ডাকতে থাকেন। পরে নার্সরা ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসককে ডেকে আনেন। পরে চিকিৎসক ভুক্তভোগী তরুণীকে অ্যাম্বুলেন্সে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠান।

 

 

তরুণীর বাবা বলেন, আমি একজন হতদরিদ্র ভ্যানচালক। হাসপাতালে মহিলা ওয়ার্ডে সিসি ক্যামেরা রয়েছে। ওই ক্যামেরার ফুটেজ দেখলে ধর্ষককে চেনা যাবে। আমি গরিব বলে মেয়ের বিয়ের কথা চিন্তা করে মুখ বুঝে চুপ ছিলাম। এখন এ ঘটনার বিচার চাই।

 

 

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুনুর রশীদ জানান, ওই ঘটনায় শনিবার শিশু বিশেষজ্ঞ ডা. সাদিককে প্রধান করে সাত সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। দুই কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসপাতালের ভেতর এমন ঘটনা যেই ঘটাক, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD