ছাত্রের মাকে আপত্তিকর বার্তা, বহিস্কার জামায়াত নেতা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:




ছাত্রের মাকে আপত্তিকর বার্তা, বহিস্কার জামায়াত নেতা

ছাত্রের মাকে আপত্তিকর বার্তা, বহিস্কার জামায়াত নেতা




ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্বে থাকা হাফেজ নুরুল্লাহকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এক ছাত্রের মাকে আপত্তিকর বার্তা পাঠানো ও উত্ত্যক্ত করার অভিযোগ উঠার পর জেলা জামায়াত তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে এই সিদ্ধান্ত নেয়। শনিবার (৬ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে তাকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

নুরুল্লাহ তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে। তিনি কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। অভিযোগ রয়েছে—মাদ্রাসার এক ছাত্রের প্রবাসী মাকে তিনি মোবাইলে অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর বার্তা পাঠান। বিষয়টি টের পেয়ে ছাত্রের স্বজনেরা তাকে ধরে মারধর করেন। ঘটনার পর তার জবানবন্দির অংশবিশেষ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ করা হলে ব্যাপকভাবে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যদিও পরে ভিডিওটি সরিয়ে ফেলা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম বলেন, নৈতিকতার প্রশ্নে দল কোনো আপস করে না। অভিযোগের সত্যতা পাওয়ার পর নুরুল্লাহর বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা জামায়াতের সেক্রেটারি মো. ফরিদুল হকও একই কথা জানান। তিনি বলেন, “জামায়াতে ইসলামী নৈতিক শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষায় এমন সিদ্ধান্ত জরুরি ছিল।”

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে এবং সামাজিক মাধ্যমে এখনও তা নিয়ে আলোচনা চলছে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD