সংবাদ শিরোনাম:

ছাত্রীকে ধর্ষণের অভিযাগে মামলা, কারাগারে শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:17:19 pm, Friday, 28 October 2022
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার মুরাদনগরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১৩) পড়াতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সরমাকান্দা এলাকায়। এ ঘটনায় দায়ের করা মামলায় শিক্ষক সাজ্জাদ হোসেন সাজুকে (৩৯) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার।

গ্রেপ্তারকৃত সাজ্জাদ হোসেন সাজু খুলনার দৌলতপুর থানার মহেশরপাশা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে।

থানায় দায়ের করা মামলায় শিক্ষার্থীর মা উল্লেখ করেছেন, অভিযুক্ত সাজু উপজেলার একটি মাদরাসার সহকারী শিক্ষক। নির্যাতিত মেয়েটি একই মাদরাসার ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শিক্ষক সাজুর কাছে গত আগস্ট মাস থেকে ১২ জনের একটি ব্যাচের সঙ্গে গণিত ও ইংরেজি প্রাইভেট পড়ত ওই শিক্ষার্থী। কিছুদিন পর শিক্ষক ওই শিক্ষার্থীকে বলেন, তুমি পড়াশোনায় অনেক পিছিয়ে আছ। এখন থেকে প্রতি শুক্রবার তোমাকে আলাদা করে পড়াব। তার কথামতো ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে গেলে সেপ্টেম্বর মাসে তাকে প্রথমবার ধর্ষণ করেন শিক্ষক সাজু। মেয়েটি ভয়ে এ ঘটনা কাউকে জানায়নি। সর্বশেষ ২১ অক্টোবর মেয়েটিকে মোবাইল ফোনে কল করে প্রাইভেট পড়তে ডেকে নেন সাজু। সেদিন তাকে আবাও ধর্ষণ করেন।

শুক্রবার সকালে ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে শিক্ষক সাজুকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ছাত্রীকে ধর্ষণের অভিযাগে মামলা, কারাগারে শিক্ষক

প্রকাশের সময় : 04:17:19 pm, Friday, 28 October 2022