সংবাদ শিরোনাম:

ছাত্রলীগ নেতা সাগর সেননিয়াবাতের ভিন্নধর্মী উদ্যোগে সাড়া ফেলেছে বরিশালে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:58:44 pm, Thursday, 26 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

মোঃ মাসুদ সরদার, গৌরনদী প্রতিনিধি।। পুরো বিশ্বকে থমকে দিয়েছে করোনা ভাইরাস। তাই করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসনের নির্দেশে লক ডাউন করা হয়েছে গোটা বরিশাল। ফলে দিনমজুর খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সকল শ্রেনী ও পেশার মানুষ এখন ঘরমুখী। বন্ধ হয়ে গেছে জেলা-উপজেলার সকল দোকানপাট। রাস্তায় চলাচল করছেনা কোন যানবাহন।

ঠিক এই সময় বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামের আইডিতে জেলার আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের একটি পোস্ট ইতোমধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে। ওই পোস্টে তিনি (সাগর) উল্লেখ করেছেন-গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার যার ঘরে খাবার থাকবে না, সে আমাকে খবর দিন, আপনাদের ধারে পৌঁছে যাবো” নিচে তার ব্যবহৃত ০১৭১২-২০৩২৫৬ মোবাইল নাম্বার দেয়া হয়েছে।

করোনা ভাইরাস প্রতিরোধে শুরু থেকে অদ্যবর্ধি যেখানে প্রভাবশালী রাজনৈতিক নেতা ও শিল্পপতিদের দেখা মেলেনি, সেখানে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের এই মহানুভতা সর্বমহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, ইতোমধ্যে ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাত দুই উপজেলার প্রায় অর্ধশতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী ও মাস্ক পৌঁছে দিয়েছেন।

বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাত্রলীগ নেতা সাগর সেরনিয়াবাতের ভূয়সি প্রশংসা করে বলেন, জেলা ও উপজেলার প্রত্যেক রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি ও শিল্পপতিরা তার (সাগর) মতো এগিয়ে আসলে বরিশালের কোন মানুষকে না খেয়ে থাকতে হবেনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ছাত্রলীগ নেতা সাগর সেননিয়াবাতের ভিন্নধর্মী উদ্যোগে সাড়া ফেলেছে বরিশালে

প্রকাশের সময় : 07:58:44 pm, Thursday, 26 March 2020