ছাত্রলীগ নেতার এমএম বির্ল্ডাস ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে বাধা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ছাত্রলীগ নেতার এমএম বির্ল্ডাস ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে বাধা

ছাত্রলীগ নেতার এমএম বির্ল্ডাস ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে বাধা

ছাত্রলীগ নেতার এমএম বির্ল্ডাস ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে বাধা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান ও ওই কাজের ঠিকাদারকে মারপিট করে চাঁদা দাবির অভিযোগে পাবনার সাঁথিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানাকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সাঁথিয়া থেকে তাকে আটক করা হয়।

 

 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডাস এন্ড কনস্ট্রাকশনস লিমিটেড সাঁথিয়া বাইপাস সড়ক নির্মাণের কাজ করছে। ঠিকাদারি প্রতিষ্ঠানটির অভিযোগ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসিবুল খান ছানা বেশ কিছু দিন ধরে চাঁদা দাবি ও কাজ বন্ধ করে দেয়ার হুমকিসহ নানাভাবে সরকারি উন্নয়ন কাজে বাধা প্রদান করছিল।

 

 

তার চাহিদা পূরণ না করায় জের ধরে শনিবার বিকেলে এমএম বির্ল্ডাস এন্ড কনসট্রাকসনস লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমারকে ব্যাপক মারপিট করেন। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রলীগ নেতাকে আটক করে।

 

 

ওসি আরো জানান, এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদারি প্রতিষ্ঠান লিখিত অভিযোগ দিলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

এমএম বির্ল্ডাস এন্ড কনস্ট্রাকশন লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার প্রল্লাদ কুমার জানান, সাঁথিয়ায় কাজ শুরুর পর থেকেই সানা মাঝে মাঝেই চাঁদা দাবি করে। তার দাবি পূরণ না করায় এর আগে কাজে অনিয়মের মিথ্যা অভিযোগ তুলে ভিডিও পোস্ট দেয়। এর আগেও সে জোরপূর্বক কাজ বন্ধ করে দিয়েছে। শনিবার সে প্রকাশ্যে আমাকে পিটিয়েছে।

 

 

এ ব্যাপারে এমএম বির্ল্ডাস কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD