বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ছাত্রলীগের বিরুদ্ধে বাঁশ চুরি করার অভিযোগ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:35:30 am, Wednesday, 24 February 2021
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় বর্ধিত ক্যাম্পাসের জন্য কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা-চৌধুরীখলা এলাকায় ভূমি অধিগ্রহণের জায়গা নির্ধারণ করা হয়েছে। এসব এলাকার বেশিরভাগই কুমিল্লার লালমাই পাহাড়ের গাছের বাগান ও বাঁশঝাড়ে ঘেরা। জমি অধিগ্রহণের দীর্ঘসূত্রিতা ও প্রয়োজনীয় নিরাপত্তার অভাবে অধিগ্রহণের আওতায় থাকা এসব জায়গায় রাত হলেই শুরু হয় গাছ ও বাঁশ চুরির উৎসব।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন সময় নোটিশ ও মাইকিংয়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জায়গা থেকে গাছ-বাঁশ কাটতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এ নিষেধাজ্ঞা অমান্য করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের জন্য জমি বিক্রি করেছেন এমন কয়েকজন বলেন, গাছ-বাঁশ কাটতে যারা আসে তারা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাদের পরিচয় দেয়। দেড় বছর আমার জমি অধিগ্রহণে পড়েছে। কিন্তু এখনো টাকা পাইনি। আবার আমরা জমির কোনো গাছ-বাঁশ আনতে পারি না। কিন্তু নেতাদের নাম দিয়ে ঠিকই কেটে নিয়ে যায়। এখানে জোর যার মুল্লুক তার।’

এ প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘অর্থমন্ত্রী, তাঁর ভাই সরওয়ার সাহেব এবং আমার নাম ব্যবহার করে প্রতারক চক্র এসব করছে। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জেলা প্রশাসনকে জানাবো।

স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার মো. জামাল হোসেন বলেন, আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলেই প্রশাসনকে সঙ্গে নিয়ে ব্যবস্থা নেব। অল্প-বিস্তর কিছু অভিযোগ পেয়েছি, যার সঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকজনের সম্পৃক্ততা রয়েছে।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, গাছ কেটে নিচ্ছে এটা আমরা জানি। কিন্তু এখানে কিছু করতে পারবো না। কারণ, ডিসি অফিস জমি অধিগ্রহণ করে আমাদেরকে না দেওয়া পর্যন্ত এ জমির মালিক আমরা না। এছাড়া জনবল কম থাকায় পাহারাও বসাতে পারছি না। আমরা ডিসি অফিসকে জানিয়ে রাখছি। ডিসি অফিসও কোনো দায়িত্ব নিচ্ছে না।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ছাত্রলীগের বিরুদ্ধে বাঁশ চুরি করার অভিযোগ

প্রকাশের সময় : 12:35:30 am, Wednesday, 24 February 2021