বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ছাগল খুঁজতে বিদ্যালয়ে ছাত্রী, ধর্ষন করলেন প্রধান শিক্ষক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:50:46 am, Monday, 5 October 2020
  • 0 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাঙামাটির লংগদুর আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ বিদ্যালয়ের এক ছাত্রী আটারকছড়া ইউনিয়নের চেয়ারম্যান ও করল্যাছড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মঙ্গল কান্তির কাছে লিখিত অভিযোগ করেছেন।

মঙ্গল কান্তি চাকমা অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, লিখিত অভিযোগে গত ২৫ সেপ্টেম্বর এ ধর্ষণের ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়।

তিনি বলেন, ভুক্তভোগী ঐ ছাত্রী করল্যাছড়ি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে। অভিযোগে বলা হয়েছে, ঘটনার দিন ঐ ছাত্রী ছাগল খুঁজতে বিদ্যালয়ের দিকে যান।

এ সময় বিদ্যালয়ে ছিলেন প্রধান শিক্ষক আব্দুর রহিম। এ সময় ছাত্রী লেবু নিয়ে যাওয়ার কথা বলে বিদ্যালয়ে ডাকেন। ঐ ছাত্রী বিদ্যালয়ের কক্ষে প্রবেশ করতেই কক্ষের দরজা বন্ধ করে ধর্ষণ করেন। পরে এ ঘটনাটি কাউকে না জানানো এবং জানালে প্রাণনাশের হুমকি দেন আব্দুর রহিম।

ভুক্তভোগীর পিতা বলেন, ঘটনার পর মেয়েটি বিষয়টি তার মাকে জানায়। ধর্ষণের আইন সম্পর্কে ধারণা না থাকায় কোথায় গেলে বিচার পাব তা আমাদের জানা ছিলো না।

মঙ্গল কান্তি চাকমা বলেন, অভিযোগ পাওয়ার পর বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের জানানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

লংগদু থানার ওসি সৈয়দ মোহাম্মদ নুর বলেন, এ অভিযোগ পুলিশের কাছে আসেনি। ধর্ষণের ঘটনা ঘটলে সাথে সাথে পুলিশকে জানাতে হয়। এ ঘটনার ক্ষেত্রে তা করা হয়নি। ইউনিয়নের চেয়ারম্যানও আমাকে কোন কিছু জানায়নি।

এ বিষয়ে জানতে আব্দুর রহিমের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ছাগল খুঁজতে বিদ্যালয়ে ছাত্রী, ধর্ষন করলেন প্রধান শিক্ষক

প্রকাশের সময় : 12:50:46 am, Monday, 5 October 2020