ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণ চেষ্টা Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণ চেষ্টা

ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণ চেষ্টা

ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণ চেষ্টা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর বদলগাছীতে ছাগল কিনতে এসে গৃহবধূকে হাত মুখ বেঁধে ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটেছে। উপজেলার কোলা ইউপির কেশাইল গ্রামে এ ঘটনা ঘটে।

 

 

জানা যায়, দুই মাস আগে চারজন লোক ওই বাড়িতে ছাগল কিনতে আসেন। তারা একটি ছাগল নিয়েও যায় এবং পরবর্তীতে আরো ছাগল নেয়ার কথা বলে মোবাইল নম্বর দিয়ে যায়। গৃহবধূর শাশুড়ি ভুল করে ওই নম্বরে একদিন ফোন দেয়। তারপর থেকেই ওই নম্বর থেকে গৃহবধূকে প্রেমের প্রস্তাব দিতে থাকে। গৃহবধূ বারবার নিষেধ করলেও তা অমান্য করে প্রতিনিয়ত ফোন দেয়।

 

 

গৃহবধূ স্বামীকে জানালে তার স্বামী ওই নম্বরে ফোন দিয়ে তার স্ত্রীকে বিরক্ত করতে নিষেধ করেন। এক পর্যায়ে ওই ব্যক্তি গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মোটরসাইকেলে দুই ব্যক্তি ছাগল কিনতে কেশাইল গ্রামের ওই বাড়িতে আসে।

 

 

এ সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই দুই ব্যক্তি গৃহবধূকে জোরপূর্বক ঘরে টেনে নিয়ে দুই হাত ও মুখ বেঁধে ধর্ষণের চেষ্টা চালায়। এক পর্যায়ে গৃহবধূ হাত ও মুখের বাঁধ খুলে চিৎকার করলে ওই দুই ব্যক্তি পালিয়ে যায়। এলাকাবাসী খবর দিলে পুলিশ ওই গৃহবধূকে থানা হেফাজতে নিয়ে যায়।

 

 

বদলগাছী থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের বাড়ি আক্কেলপুর বলে জানা গেছে। তাদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD