বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
এম. কে. রানা॥ ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মানসিকতাসম্পন্ন পুলিশ সদস্যদের কঠোর হুশিয়ারী দিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।বিএমপি মহানগর গোয়েন্দা (ডিবি)’র নতুন কার্যালয় উদ্বোধনকালে গোয়েন্দা বিভাগের সকল অফিসারদের উদ্দেশ্যে তিনি এ হুশিয়ারী দেন।এ সময় তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি উন্নত করার অন্যতম বিভাগ ‘ডিবি’।সেন্স অব সিকিউরিটি বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে ডিবির মাধ্যমে। চ্যালেঞ্জিং কাজের অধিকারী ডিবি হোক মানুষের আস্থার প্রতীক।
বিএমপি কমিশনার বলেন, দুর্নীতিগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে নিজেকে সম্পূর্ণভাবে পূনর্বাসিত করতে হবে।কোন অপরাধীকে প্রশ্রয় আর নিরীহ মানুষকে হয়রানি করা যাবে না।ছলে বলে কৌশলে কোন ভুক্তভোগীর কাছ থেকে ফায়দা হাসিলের উদ্দেশ্যে বেকায়দায় ফেলা যাবে না।তিনি আরও বলেন, মাথা থেকে দুষ্ট চিন্তা ঝেড়ে ফেলতে হবে।কতিপয় দুষ্ট সদস্য আছে, যারা ধর্মের কথা মাথায় নেয় না, আইনের কথা মাথায় নেয় না।ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার মানসিকতা পরিহার করতে হবে উল্লেখ করে তিনি বলেন, অপরাধ দমনের মাধ্যমে ছোট্ট এ নগরীতে ব্যতিক্রমী কিছু উপহার দিতে হবে।উদ্যম, উদ্যোগ, আন্তরিকতা নিয়ে কাজ করার পরিবেশ তৈরি করে দিয়েছি।
ভেজালমুক্ত খাদ্য যেমন সবাই প্রত্যাশা করে, তেমনি নির্ভেজাল সেবা সবাই প্রত্যাশা করেন।তিনি বলেন, শুধু মুখের কথা নয়, দুর্ণীতিমুক্ত নির্ভেজাল সেবা দিয়ে জনগণের ট্যাক্সের টাকার মূল্যায়ন করতে হবে। ব্রিটিশ আমলের যত অপসংস্কৃতি রয়েছে তা অবশ্যই ভাঙতে হবে।এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) আবু রায়হান মুহাম্মদ সালেহ্, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) মোঃ জাহাঙ্গীর মল্লিক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মোঃ মনজুরুল করীম পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ খাইরুল আলম সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও গোয়েন্দা বিভাগের সকল অফিসারবৃন্দ।
Leave a Reply