সংবাদ শিরোনাম:

চোখ-মুখ বেঁধে তিন সন্তানের মায়ের সারা শরীরে ব্লেড দিয়ে…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 05:44:37 pm, Monday, 18 January 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ব্রাহ্মণবাড়িয়ায় চোখ-মুখ বেঁধে তিন সন্তানের মায়ের সারা শরীরে ব্লেড দিয়ে কেটে রক্তাক্ত করেছে চাচা হুমায়ুন মিয়া। রোববার সন্ধ্যায় উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত গৃহবধূকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি উপজেলার সুলতানপুর ইউনিয়নের শিলাউর এলাকার আলগাবাড়ির বাসিন্দা। তার দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গৃহবধূর স্বামী রাজমিস্ত্রির কাজ করেন।

চিকিৎসাধীন গৃহবধূর মা রওশন আরা জানান, বিকেলে তার মেয়ের খুব মাথাব্যথা উঠে। সন্ধ্যার দিকে মেয়েকে ব্রাহ্মণবাড়িয়ায় ডাক্তার দেখাতে নিচ্ছিলেন। এ সময় কয়েকজন যুবক নিয়ে তার মেয়েকে চোখ-মুখে কাপড় দিয়ে চেপে ধরেন তার আপন চাচা হুমায়ুন মিয়া। একপর্যায়ে দুই হাত-পা ও শরীরের বিভিন্ন অঙ্গে ব্লেড দিয়ে কেটে নির্যাতন করেন।

আহত গৃহবধূ জানান, তার ছোট ছেলের সঙ্গে চাচা হুমায়ুন মিয়ার ছেলের ঝগড়া হয়েছিল। এ নিয়ে প্রায়ই তাকে হত্যার হুমকি দিতেন চাচা। হাসপাতালে যাওয়ার পথে তার চাচা ও মুখোশধারী কয়েকজন যুবক তার চোখ-মুখ, হাত-পা বেঁধে ফেলে। চিৎকার করলে খুন করার হুমকি দেয়। পরে ব্লেড দিয়ে সারা শরীরে আঘাত করতে থাকে তার চাচা। চিৎকার শুরু করলে মা রওশন আরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর মডেল থানার ওসি আব্দুর রহিম বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চোখ-মুখ বেঁধে তিন সন্তানের মায়ের সারা শরীরে ব্লেড দিয়ে…

প্রকাশের সময় : 05:44:37 pm, Monday, 18 January 2021