সংবাদ শিরোনাম:

চেয়ারম্যান খায় ইয়াবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:12:17 pm, Wednesday, 16 December 2020
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঠাকুরগাঁওয়ের দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছালামের জুয়া খেলা ও ইয়াবা সেবনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদে নিয়মিত জুয়া খেলা ও ইয়াবা সেবনের অভিযোগ রয়েছে। তার এমন অপকর্মের ভিডিও এখন জেলার অধিকাংশ মানুষের মোবাইলে ভেসে বেড়াচ্ছে।

ভিডিওতে দেখা যায়, চেয়ারম্যান আব্দুস ছালাম তার সহযোগীদের নিয়ে জুয়ার আসর বসিয়ে অন্য সহযোগীর সহায়তায় আগুন দিয়ে মাদকদ্রব্য সেবন করছেন। তার এই অপকর্মের ভিডিও দেখে সমালোচনার ঝড় বইছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত ইউনিয়ন পরিষদে থাকেন চেয়ারম্যান। তবে বেশিরভাগ সময় দিনে দেখা মেলে না তার। এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ রয়েছে তার।

গত রোববার দুপুর ১২টায় ইউনিয়ন পরিষদের গিয়ে চেয়ারম্যানকে পাওয়া যায়নি। তার অনুপস্থিতির কারণ জানতে চাইলে দুওসুও ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী রবি চন্দ্র বর্মন বলেন, আবহাওয়ার কারণে হয়তো তিনি আসেননি।

অভিযুক্ত চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, আমার প্রতিপক্ষ চক্রান্ত করছে। মাদকের ভিডিও’র সত্যতা মিললে পদ থেকে সরে আসার চ্যালেঞ্জও দেন তিনি।

আর মাদকের বিষয়ে এডিসি নুর কুতুবুল আলম জানান, ভিডিওটি দেখেছি। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হবে। সত্যতা মিললে অন্যান্য মাদকসেবীদের মতো সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেয়া হবে।

তার বিরুদ্ধে এর আগে বালিয়াডাঙ্গী থানায় ও পঞ্চগড়ের বোদা থানায় ভারতীয় শাড়ি ও ফেনসিডিল চোরাচালানের পৃথক দুটি মামলা হয়েছে। সন্ধ্যা নামতেই ইয়াবা সেবনের আসর জমান চেয়ারম্যান

চেয়ারম্যান খায় ইয়াবা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চেয়ারম্যান খায় ইয়াবা

প্রকাশের সময় : 09:12:17 pm, Wednesday, 16 December 2020