চোরচক্র এখন আগৈলঝাড়ায় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চোরচক্র এখন আগৈলঝাড়ায়

চোরচক্র এখন আগৈলঝাড়ায়




আগৈলঝাড়া প্রতিনিধি॥  জেলার আগৈলঝাড়া থানা সংলগ্ন কুয়াতিয়ারপাড় গ্রামের তিন বাড়িতে ও গৌরনদীর মাহিলাড়া বাজারের স্কাই টেলিকম নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার দিবাগত রাতে দুর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।

ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সুশান্ত মজুমদার জানান, দোকানের পিছনের জানালা ভেঙ্গে সংঘবদ্ধ চোরেরা তার দোকানে প্রবেশ করে নগদ আড়াই লাখ টাকাসহ মোট পাঁচ লাখ টাকার মালামাল চুরি করে নিয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

একইদিন রাতে আগৈলঝাড়া থানা সংলগ্ন কুয়াতিয়ারপাড় গ্রামের তপন সমদ্দারের বসত ঘরে সিঁধ কেটে ঘরে প্রবেশ করে চোরেরা নগদ ৯ হাজার টাকা ও তার ব্যবহৃত দামি মোবাইল ফোন চুরি করে নিয়েছে। একই রাতে ওই গ্রামের কাঠমিন্ত্রী খোকন বাড়ৈর বসত ঘরে সিঁধ কেটে নগদ ১০ হাজার টাকা ও নগরবাড়ি গ্রামের জামাল হাওলাদারের বসত ঘরে সিঁধ কেটে প্রবেশ করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে চোরেরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD