বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

চুরির মামলায় সেই আলামিন রিমান্ডে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:07:29 pm, Sunday, 7 April 2019
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি:ব্যাটারীচালিত অটোরিকশা চুরির অভিযোগে আন্তঃজেলা চোরচক্রের মূলহোতা আলামিন ফকিরকে দুইদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত। রোববার (৭ এপ্রিল) ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট এএসএম তারেক শামস এ আদেশ দেন।আলামিন ফকির ঝালকাঠির নলছিটি উপজেলার শেখেরকাঠি গ্রামের কাদের ফকিরের ছেলে।

এর আগে শুক্রবার (৫ এপ্রিল) সন্ধ্যায় নলছিটি উপজেলার দপদপিয়া এলাকা থেকে চোরাই অটোরিকশাসহ তাকে গ্রেফতার করা হয়। ওইদিন রাতে অটোরিকশার মালিক বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকার বাসিন্দা আব্দুল জব্বার বাদি হয়ে নলছিটি থানায় একটি চুরি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ রোববার আদালতে আলামিন ফকিরকে সাত দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে।

পুলিশ ও অটোরিকশা চালক মো. ইব্রাহিম জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আলামিনের দুই সহযোগী যাত্রী বেশে কলসকাঠি থেকে বাকেরগঞ্জ সদরে আসার জন্য অটোরিকশায় ওঠে। কিছু দূর যাওয়ার পর তাদের অন্যান্য সহযোগীদের সঙ্গে পরিকল্পনা অনুযায়ী পূর্বনির্ধারিত স্থানে অটোরিকশা থামায়। সেখানে নেমে তারা চা-জুস জাতীয় খাবার খায়। আর তখনই কৌশলে তার (ইব্রাহিম) সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। এরপর বিশ্বস্ততা অর্জন করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে একটি রেস্টুরেন্টে তাদের সঙ্গে তাকেও খাবার খেতে আমন্ত্রণ জানায়। তিনি এতে রাজি হলে চেতনানাশক মেশানো খাবার খাইয়ে তাকে অজ্ঞান করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চোরচক্রের ওই দুই সদস্য।

এরপর শুক্রবার দুপুরে দপদপিয়া এলাকায় আলামিনের গ্যারেজে অটোরিকশাটি দেখতে পেয়ে নলছিটি থানা পুলিশকে জানালে তারা চুরি হওয়া অটোরিকশাসহ আলামিনকে গ্রেফতার করে।স্থানীয়রা জানান, এই গ্যারেজে চোরাই অটোরিকশা এনে সেগুলোর রং, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর পরিবর্তন করা হয়। এরপর ভূয়া কাগজ তৈরি করে সেগুলো বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে প্রকাশ্যে আলামিন ফকির এই কাজ চালিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে আলামিনের গ্যারেজ থেকে ৮টি চোরাই অটোরিকশা, যন্ত্রাংশ ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হলেও ওই ঘটনায় রহস্যজনক কারণে কোন মামলা না করে পুলিশ তিনটি অটোরিকশা কাগজপত্র দেখে তিন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন বলেন, অটোরিকশা চুরির মামলায় আলামিন ফকিরের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হলে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

চুরির মামলায় সেই আলামিন রিমান্ডে

প্রকাশের সময় : 09:07:29 pm, Sunday, 7 April 2019