চুরির পর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:53:40 pm, Sunday, 16 August 2020
  • 3 সংবাদটি দেখা হয়েছে

এস.এম. রেজাউল করিম,ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠি শহরের একটি বাসা থেকে দূর্বৃত্তরা টাকা, স্বর্নালংকার, আসবাবপত্র, চাল-ডালসহ যাবতীয় মালামাল লুটে নেয়ার পর আগুন জ্বালিয়ে দেয়ার চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে।

১৫আগষ্ট শনিবার রাত আনুমানিক সাড়ে ১০টায় থানা থেকে মাত্র দুই’শ গজ দুরের তরকারী পট্টি সড়কে লোমহর্ষক চুরি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

প্রতিবেশীরা ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ঘরের ভাড়াটিয়া বাসিন্দা সাব কন্ট্রাক্টর বাবুল সরদার পরিবার নিয়ে দুই দিন পূর্বে গ্রামের বাড়ী যাওয়ার সুযোগে দৃর্বত্তরা দরজা ভেঙ্গে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে ভূক্তভুগী পরিবারটি অভিযোগ করেন।

শহরের মধ্যে আবাসিক এলাকায় এধরনের প্রতিহিংসামূলক ঘটনা ও চুরির বিষয়ে প্রত্যক্ষদর্শী এলাকাবাসী ও অগ্নিনির্বাপক কর্মীরা বিস্ময় প্রকাশ করেছেন।

ক্ষতিগ্রস্থ বাবুল সরদারের স্ত্রী জানায়, গত বৃহস্পতিবার তারা পরিবারের সবাই গ্রামের বাড়ীতে গেলে শনিবার রাতে ঘরের পেছনের দরজা ভেঙ্গে অজ্ঞাত দূর্বৃত্তরা প্রবেশ করে ষ্টীল আলমারী, সুকেজ ভেঙ্গে ঘরে থাকা নগদ ৪৮হাজার ৫শ টাকা, প্রায় ২ ভরি স্বর্নালংকার, মূল্যবান কাপড়-চোপড়, পরিবারের খাদ্যসামগ্রী এমনকি শিশুখাদ্য পর্যন্ত লুটে নিয়েছে।

চোরের ঘরে প্রবেশ করে মালপত্র লুটে নিয়ে যাওয়ার সময় গ্যাসের চুলায় আগুন জ্বালিয়ে চুলার উপর কাথা-বালিশ দিয়ে আগুন ধরিয়ে চলে যায়।

পরে আগুন ও ধোয়া দেখে প্রতিবেশীরা ডাকচিৎকার ও ফায়ার সার্ভিসে সংবাদ দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে অনে। এতে মূল ঘরটি রক্ষা পেলেও বাসবাসকারী পরিবারটির ব্য্পাক ক্ষতিগ্রস্থ হয়েছে। কে বা কারা এ শত্রুতা মূলক ঘটনা ঘটাতে পারে সেটা অনুমান করতে না পারলেও মধ্যবিত্ত এ পরিবারটি প্রায় সর্বশান্ত হয়ে পরেছে।

সদর থানার ওসি খলিলুর রহমান জানান, ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করেছেন। কে বা কারা এ ঘটিয়েছে আমরা তদন্ত করে দেখছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

চুরির পর ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে অজ্ঞাত দূর্বৃত্তরা

প্রকাশের সময় : 07:53:40 pm, Sunday, 16 August 2020