সংবাদ শিরোনাম:

চিরবিদায় নিলেন সাহারা খাতুন; আরিফিন মোল্লার শোক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:04:11 am, Friday, 10 July 2020
  • 21 সংবাদটি দেখা হয়েছে

সা‌বেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, আজীবন সংগ্রামী রাজনীতিবিদ, সাহারা খাতুন এমপি মারা গেছেন। ইন্নালিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন। তিনি ব্যাংককের বামরুনগ্রাড ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যুর সময় বয়স হয়েছিল ৭৭ বছর।

উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে বৃহস্পতিবার (বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়) সাহারা খাতুনের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আনিসুর রহমান।

গত ২রা জুন, ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন সাহারা খাতুন। এরপর অবস্থার অবনতি হলে গত ১৯শে জুন তাকে আইসিইউতে নেওয়া হয়েছিলো। অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়। মেডিকেল টিমের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে সাহারা খাতুন এমপিকে ব্যাংককে নেওয়া হয়েছিল।
আওয়ামী লীগের এই মহীয়সী নেত্রী সাহারা খাতুন তৃতীয় মেয়াদে জাতীয় সংসদে ঢাকা-১৮ আসনের প্রতিনিধিত্ব করছিলেন।

এর আগে, ২০০৮ সালে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় আসার পর প্রথমে তাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। পরে তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

তার মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। এছাড়া আওয়ামী লীগ নেতা ও গত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল -৫ ( সদর) আসনের সাংসদ পদপ্রার্থী মোঃ আরিফিন মোল্লা এক লিখিত বার্তায় সংগ্রামী এই নারী নেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চিরবিদায় নিলেন সাহারা খাতুন; আরিফিন মোল্লার শোক

প্রকাশের সময় : 01:04:11 am, Friday, 10 July 2020