চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মানের দাবি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মানের দাবি

চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও পাবলিক টয়লেট নির্মানের দাবি




ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে চিত্তবিনোদনের জন্য পার্কের উন্নয়ন ও বিভিন্ন স্থানে পাবলিক টয়লেট নির্মাণের দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। এ জন্য জেলা প্রশাসন ও স্থানীয় পৌর কর্তৃপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। ঝালকাঠিতে বেসকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে ‘স্থানীয় সমস্যা চিহ্নিতকরণ ও সম্ভাব্য সমাধান’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানানো হয়।

 

আজ সোমবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ঝালকাঠির বিভিন্ন শ্রেণি-পেশার ৩২ জন অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ঝালকাঠির ১২টি সমস্যা চিহ্নিত করেন। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সমস্যা ও এর সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচকরা বিষয়টি আগামী ২০ ফেব্রুয়ারি জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষকে নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের কর্মশালায় উত্থাপন করবেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান ও টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী দ্বীপু হাফিজুর রহমান, রাজনৈতিক ফেলো ইসরাত জাহান সোনালী ও অ্যাডাভোকেট সাকিনা আলম লিজা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD