চিকিৎসার জন্য রবিবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




চিকিৎসার জন্য রবিবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

চিকিৎসার জন্য রবিবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া




ডেস্ক রিপোর্ট ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডন যাত্রায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি ধরা পড়ায়। নির্ধারিত সময় অনুযায়ী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকা পৌঁছানোর কথা থাকলেও বিমানটি পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে যাত্রা অন্তত একদিন পিছিয়ে যায় এবং পুরো পরিকল্পনাই পুনর্বিবেচনায় যায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, “কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার আসছে না। আশা করছি, শনিবারের মধ্যে পৌঁছাতে পারে। আর মেডিকেল বোর্ড ও শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই ম্যাডামের চূড়ান্ত যাত্রার সময় ঠিক হবে। সবকিছু ঠিক থাকলে ৭ ডিসেম্বর খালেদা জিয়া লন্ডনে ফ্লাই করবেন।”

রাজনৈতিক অঙ্গনে খালেদা জিয়ার চিকিৎসা ও লন্ডন যাত্রা নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকেই তীব্র আলোচনার সৃষ্টি হয়। শুক্রবার সকালেও যাত্রার প্রস্তুতি চলছিল, তবে পরে মহাসচিব পরিকল্পনা পরিবর্তনের ঘোষণা দেন।

এদিকে লন্ডন থেকে ঢাকায় আসছেন জুবাইদা রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, শুক্রবার সকাল ১০টা ৫৩ মিনিটে বাংলাদেশ বিমানের ফ্লাইটে জুবাইদার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি দেশে পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করবেন।

মেডিকেল বোর্ডের অনুমোদন ও অ্যাম্বুলেন্স বিমানের প্রস্তুতি সাপেক্ষে যাত্রার নতুন সময় চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD