চাল চুরির অপরাধে আ. লীগ নেতা গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাল চুরির অপরাধে আ. লীগ নেতা গ্রেপ্তার

চাল চুরির অপরাধে আ. লীগ নেতা গ্রেপ্তার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ১০টাকা কেজি দরের চাল চুরির অপরাধে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ডিলার আসাদুজ্জামান মোল্যাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আসাদুজ্জামান শাহাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। আসাদুজ্জামান সদর উপজেলার চাঁনপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, ৩০ কেজি চালের দাম নিয়ে জনপ্রতি চার থেকে পাঁচ কেজি করে কম দেয়ার অপরাধে আসাদুজ্জামান মোল্যাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২০ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ মনিরুল হাসান জানান, আসাদুজ্জামানের ডিলারশিপ বাতিল করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD