সংবাদ শিরোনাম:

চালু হবে নতুন শিক্ষাক্রম,থাকছে না পিইসি-জেএসসি পরীক্ষা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:03:21 pm, Monday, 13 September 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ২০২৩ সাল থেকে চালু হবে নতুন শিক্ষাক্রম। তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না বার্ষিক পরীক্ষা। হবে না প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। একাদশ ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার ফল মিলিয়ে হবে এইচএসসির ফলাফল।

সোমবার (১৩ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এছাড়াও তিনি বলেন, নবম-দশম শ্রেণীতে মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা নামে বিভাগ তুলে দেওয়া হচ্ছে। একটি সমন্বিত পাঠ্যক্রম থাকবে এই পর্যায়ে। ১০ শ্রেণি পর্যন্ত ১০টি বিষয় ঠিক করা হয়েছে। সেগুলোই সবাই পড়বে। একাদশ ও দ্বাদশ শ্রেণিতে গিয়ে ঐচ্ছিক বিষয়গুলো পড়বে শিক্ষার্থীরা। অর্থাৎ উচ্চমাধ্যমিক থেকে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যে বিভাজন হবে।

এসময়, তিনটি পাবলিক পরীক্ষা হওয়ার কথাও জানান মন্ত্রী। দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণি শেষে পরীক্ষায় বসবে শিক্ষার্থীরা। দশম শ্রেণি সমাপনী পরীক্ষা এসএসসি আর একাদশ ও দ্বাদশ সমাপনী পরীক্ষার ফলাফল মিলিয়ে প্রকাশ করা হবে এইচএসসির ফল।

আগামী বছর থেকে নতুন শিক্ষাক্রমের পাইলটিং শুরু হবে বলে জানান তিনি। ২০২২ সালে প্রথম শ্রেণি আর মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণিতে পাইলটিং শুরু হবে। আর প্রয়োগ শুরু হচ্ছে ২০২৩ সালে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চালু হবে নতুন শিক্ষাক্রম,থাকছে না পিইসি-জেএসসি পরীক্ষা

প্রকাশের সময় : 09:03:21 pm, Monday, 13 September 2021