সংবাদ শিরোনাম:

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:09:34 pm, Friday, 7 February 2020
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥  ইতালিতে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা মিলান মেলপেনসা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইটটির অবতরণের কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে ইতালির রাজধানী রোমের কাছে ভ্যাটিকান সিটিতে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সেখানে তারা কুশল বিনিময় করেন। এ দিন বিকালে প্রধানমন্ত্রী রোম থেকে ইতালির আরেক মিলান শহরে যান। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে রোমের ভিয়া দেল আন্তারতিদে এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের নিজস্ব চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দুপুরে ইতালির প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন পালাতসো কিজিতে দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে দু’দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে একমত হয় ইতালি ও বাংলাদেশ।ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের আমন্ত্রণে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকালে চার দিনের সরকারি সফরে রোম পৌঁছান শেখ হাসিনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : 11:09:34 pm, Friday, 7 February 2020