চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা

চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা




ভয়েস অব বরিশাাল ডেস্ক॥  চারুকলার শিক্ষার্থীদের অংশ গ্রহণে বরিশালে শুরু হয়েছে একুশের আলপনা। রঙে, রেখায়, ডিজাইনে এ আলপনায় মূর্ত হয়ে উঠেছে বরিশাল নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের দেয়াল। রোববার (১৬ ফেব্রয়ারি) সন্ধ্যায় শিল্পের আলোয় একুশের আলপনা – এই শ্লোগানের মধ্যে দিয়ে ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু দেয়ালচিত্র শিল্পকর্মের উদ্বোধন করেন। চারুকলার ৩৩ শিক্ষার্থীদের অংশগ্রহণে এবারের এই আয়োজনে ভাষা শহীদ দের প্রতিকৃতি, বাঙালির লোক জীবন, ভাষা সংগ্রাম মূর্ত হয়ে উঠেছে। চারকলা বরিশালের সম্পাদক রনি দাস জানান, এবারে মুজিববর্ষ উপলক্ষে ভিন্ন আঙ্গিক ও পরিকল্পনায় দেয়ালচিত্রের শিল্পকর্ম করা হয়েছে।

চারুকলা শিক্ষার্থী তাহিরা, সিদ্দিকী জানায়, এবারে দেয়াল চিত্র অংকনে তারা দেশের ভাষা সংগ্রাম থেকে স্বাধীনতার চেতনাকে তুলে ধরেছেন। ভাষা সৈনিক মোহাম্মদ ইউসুফ কালু বলেন, আমাদের ভাষা আন্দোলন মূর্ত হয়েছে এই দেয়াল শিল্পকর্মের মাধ্যমে। চারুকলার সভাপতি আলতাফ হোসেন জানান, নতুন প্রজন্মের কাছে দেশের ঐতিহ্য, ভাষার ঐতিহ্য তুলে ধরতেই এই প্রচেষ্টা নেয়া হয়েছে। আগামী ২০ ফেব্রয়ারির রাতে একুশের আলপনার মাধ্যমে সমাপ্তি হবে এই শিল্পিত আয়োজনের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD