চারদিন ধরে নিখোঁজ,সংরক্ষিত নারী ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চারদিন ধরে নিখোঁজ,সংরক্ষিত নারী ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

চারদিন ধরে নিখোঁজ,সংরক্ষিত নারী ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার

চারদিন ধরে নিখোঁজ,সংরক্ষিত নারী ইউপি সদস্যের অর্ধগলিত লাশ উদ্ধার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বগুড়ার ধুনট উপজেলায় চারদিন ধরে নিখোঁজ থাকা সংরক্ষিত নারী ইউপি সদস্য রেশমা খাতুনের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বুধবার বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের কুড়িগাঁতী গ্রামে ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া খবরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে পাঠায় পুলিশ।

 

 

এর আগে শনিবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। নিহত রেশমা উপজেলার মথুরাপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী। তবে তার নিখোঁজের বিষয়ে পরিবারের কেউ গত চারদিন থানায় কোনো অভিযোগ করেননি।

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন ধনুট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক। মৃতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা গত শনিবার বিকেলে চিকিৎসার জন্য শেরপুর উপজেলায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। বুধবার বিকেলে তার মরদেহ পাওয়া গেছে।

 

 

ধুনট থানার ওসি কৃপা সিন্ধুবালা বলেন, ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তদন্ত চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD