চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা Latest Update News of Bangladesh

শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা

চাচাতো ভাইকে পিটিয়ে হত্যা
ফাইল ছবি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ঝিনাইদহের কালীগঞ্জে চাচাতো ভাইদের লাঠির আঘাতে ওমর আলী নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ওমর আলী উপজেলার মোল্যাডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও প্রতিবেশীরা জানায়, সোমবার বিকেলে মোল্যাডাঙ্গা গ্রামের আব্দুর রশিদের একটি গরু গিয়ে তার ভাই শফিয়ার রহমানের পুঁইশাক খেত খেয়ে ফেলে। এ সময় শফিয়ারের ছেলে ওমর আলী ক্ষতিপূরণ দাবি করলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

 

একপর্যায়ে তার চাচাতো ভাই আব্দুর রশিদের দুই ছেলে আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীর মাথায় আঘাত করেন। এরপর তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করলে রাত ৮টার দিকে ওমর আলী মারা যায়।

 

 

কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহাফুজুর রহমান মিয়া জানান, পারিবারিক কলহের জের ধরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে ওমর আলী নামে এক যুবক মারা গেছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে না পৌঁছানো পর্যন্ত আসলে কি ঘটেছে তার সঠিক খবর বলা কঠিন বলে জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD