বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

চাঁদা দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয়ছাত্র গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:47:41 pm, Tuesday, 21 May 2019
  • 2 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি সংবাদদাতা: ফেসবুক হ্যাক করে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফয়সাল আহমেদ লিংকনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।চাঁদার টাকা নিতে গেলে তাকে ঢাকার রাজমণি সিনেমা হল এলাকা থেকে সোমবার দুপুরে গ্রেফতার করা হয়।

ঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা এইচএম আখতারুজ্জামান বাচ্চুর কাছে চাঁদা দাবি করেছিল আহমেদ লিংকন।গ্রেফতার হওয়া লিংকন ঢাকার যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকার ব্যবসায়ী আবদুস ছালামের ছেলে। সে ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক বিষয়ে অনার্স শেষ বর্ষের ছাত্র।লিংকন শতাধিক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করেছিল বলে ডিবির কাছে স্বীকার করেছেন।

এইচ এম আখতারুজ্জামান বাচ্চু বলেন, আমার কাছে প্রথমে ফোন করে লিংকন জানায় আপনার ফেসবুক আইডি আমি হ্যাক করেছি। প্রথমে আমি বিশ্বাস করিনি। পরে দেখলাম অনেকেই আমাকে ফোন করে বিভিন্ন ম্যাসেজ দেয়ার কথা জানায়। তখন আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। লিংকন আমার কাছে আইডি ফেরত দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা দাবি করেছিল। টাকা দেয়ার কথা বলে তাকে রাজমণি সিনেমা হলের সামনে আসতে বললে সে আসে। এ সময় ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।

অভিযানের নেতৃত্বদানকারী ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক কাজী শরিফুল ইসলাম বলেন, লিংকনের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার রাজাপুর গ্রামে। সে পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী সে। পড়ালেখার পাশাপাশি সে টাকার বিনিময়ে বিভিন্ন ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করত। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে।

এ ঘটনায় এইচএম আখতারুজ্জামান বাচ্চু বাদী হয়ে দুইজনকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। আটকদের সোমবার রাতে যাত্রাবাড়ি থানায় সোপর্দ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

চাঁদা দাবির অভিযোগে বিশ্ববিদ্যালয়ছাত্র গ্রেফতার

প্রকাশের সময় : 11:47:41 pm, Tuesday, 21 May 2019