সংবাদ শিরোনাম:

চাঁদাবাজ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:15:35 am, Wednesday, 30 September 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁদাবাজি মামলায় সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

জানা গেছে, বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় বাড়ির কাজ করতে গেলে এক ব্যক্তির কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন। এসময় বাড়ির মালিক নগদ এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে চেয়ারম্যান ও তার লোকজন।

পরে ভুক্তভোগী ওই বাড়ির মালিক ঘটনাটি জানিয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেলে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তি ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় তিনি উল্লেখ করেন, বিরুলিয়ায় তার পাঁচতলা বাড়ির বাউন্ডারি ওয়াল সম্পন্ন করে তৃতীয় তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে। মঙ্গলবার ৪র্থ তলার কাজ শুরু করলে ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। এ সময় বাড়ির মালিক তাকে এক লাখ টাকা দিলেও বাকি টাকার জন্য চাপ সৃষ্টির পাশাপাশি কাজ বন্ধ করে দেন।

পরে থানায় এসে মামলা দায়ের করেন ভুক্তভোগী বাড়ির মালিক আশরাফুল ইসলাম। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চাঁদাবাজ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

প্রকাশের সময় : 02:15:35 am, Wednesday, 30 September 2020