চাঁদাবাজী মামলায় আ.লীগ নেতা বাবুল গ্রেফতার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চাঁদাবাজী মামলায় আ.লীগ নেতা বাবুল গ্রেফতার

চাঁদাবাজী মামলায় আ.লীগ নেতা বাবুল গ্রেফতার




ডেস্ক রিপোর্ট : চাঁদাবাজী মামলায় ডাসার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বাবুল পালোয়ান (৫০) কে গ্রেফতার করছে ডাসার থানা পুলিশ।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে ডাসার থানা পুলিশ কাজীবাকাই তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বাবুল পালোয়ান উপজেলার কাজীবাকাই এলাকার মৃত আবুল হোসেন পালোয়ানের ছেলে।

পুলিশ ও মামলার সুত্রে জানা যায়, ডাসার বাজার রোডে ব্যাবাইজ্জার খাল ২৮ মিটার লম্বা গাডার ব্রীজের ওয়ার্ক অর্ডার পান একই উপজেলার মৃত. আলহাজ্ব সৈয়দ আবুল কাশেমের ছেলে সৈয়দ নুরুজ্জামান বাবু। ব্রীজের কাজ করতে গেলে ১নং আসামী বাবুল পালোয়ান ও ২নং আসামী বোরহান পালোয়ান সহ অজ্ঞাতনামা ৫/৭জন আসামী কাজের সাইডে আসিয়া সৈয়দ নুরুজ্জামান বাবু নিকট ৫০ লাখ টাকা চাঁদা দাবী করে এবং কাজ বন্ধ করে দেয়। পরে সৈয়দ নুরুজ্জামান বাবু গত ২৫ সেপ্টেম্বর বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ১নং আসামীকে গ্রেফতার করে ডাসার থানা পুলিশ। এদিকে ২নং আসামী বোরহান পালোয়ান বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনে রয়েছেন।

জানতে চাইলে ডাসার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী মাহমুদুল হাসান দোদুল জানান, বাবুল পালোয়ান ডাসার আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য।

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল হোসেন জানান,আদালতের ওয়ারেন্ট ছিল বাবুল পালোয়ানের বিরুদ্ধে। রাতে তাকে গ্রেফতার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD