চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া বাবুগঞ্জের স্কুলছাত্র আর নেই Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া বাবুগঞ্জের স্কুলছাত্র আর নেই

চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেয়া বাবুগঞ্জের স্কুলছাত্র আর নেই




স্টাফ রিপোর্টার॥  বরিশাল পূজায় ঘুরতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া জেলার বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ইমাম হোসেন ইমন (১৩) গত বিশ দিন ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত স্কুলছাত্র উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র।

নিহতের পিতা নাসির উদ্দিন বেপারী জানান, গত ৫ অক্টোরব রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবীন ও তার তিন সহযোগী হাসান, সোহেল এবং মুন্না। রাতে পূজা মন্ডপে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সাথে ইমাম হোসেনের দ্বন্দ হলে তাকে (ইমাম হোসেন) চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যা চেষ্টা চালায় নুরুন নবীন ও তার সহযোগীরা। এমনকি আহতবস্থায় ইমাম হোসেনকে নুরুন নবীনের বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হয়। পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমাম হোসেনকে নবীনদের বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে অবস্থার অবনিত হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত বিশদিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে শুক্রবার সন্ধ্যার পর সে (ইমাম হোসেন) মৃত্যুবরন করেন।

বাবুগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যা চেষ্টায় মামলা করেছিলেন। সেই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। তিনি আরও জানান, এ ঘটনায় সোহেল নামের একজনকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD