সংবাদ শিরোনাম:

চলতি মাসেই আসতে পারে আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:05:58 pm, Tuesday, 14 May 2024
  • 21 সংবাদটি দেখা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: ২০০৯ সালের ২৫ মে সুন্দরবনে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আইলা। ২০২৪ সালের ২৫ মে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে সেই আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। হিন্দুস্তান টাইমস ও জি নিউজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মে মাসের দ্বিতীয় ভাগে সমুদ্রে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়। মে মাসের শেষের দিকেই আছড়ে পড়তে পারে সেটি। এই ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত তৈরি হলে তার নাম হবে রেমাল। অবশ্য এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা নিয়ে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর সরকারিভাবে এখনও কিছু জানায়নি।

আগামী ২০ মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ স্পষ্ট হতে পারে। ওই দিন দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণাবর্ত। সেটি সোজা উত্তর দিকে অগ্রসর হয়ে শক্তি বৃদ্ধি করতে পারে। এরপর ২৪ মে সেটি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ২৫ মে সন্ধ্যার পর সেটি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশ দিয়ে ভূভাগে প্রবেশ করতে পারে অনুমান করা হচ্ছে। তবে সেই ঝড়ের গতিবেগ কতটা থাকবে, বা কতটা ক্ষয়ক্ষতি হবে, তা এখনও স্পষ্ট নয়।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর নামকরণ করেছে ওমান। আরবি-তে এর অর্থ বালি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চলতি মাসেই আসতে পারে আইলার চেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় রেমাল

প্রকাশের সময় : 09:05:58 pm, Tuesday, 14 May 2024