চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে দিশেহারা বাসিন্দারা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে দিশেহারা বাসিন্দারা

চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে দিশেহারা বাসিন্দারা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার কীর্তনখোলা নদীর ভাঙ্গনে দিশেহারা হয়ে পরেছেন ওই এলাকার বাসিন্দারা। চরমোনাই দরবার শরীফ সংলগ্ন কীর্তনখোলার ভাঙন কোন কিছুতেই যেন থামছে না। অব্যাহত নদী ভাঙ্গনের ফলে ছোট হয়ে আসছে ওই এলাকার মানচিত্র।

ইতোমধ্যে ঘরবাড়ি, আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পরেছেন ওই এলাকার বাসিন্দরা। বর্তমানে নদীর তীরবর্তী যেসব পরিবার বসবাস করছেন তারা দিন কাটাচ্ছেন চরম আতংকের মধ্যে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস আগে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম নিজে নদী ভাঙ্গন কবলিত এলাকার পরিদর্শন করে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।

পরবর্তীতে ভাঙ্গনকবলিত এলাকার অনেকটা অদূরে নামেমাত্র কিছু জিও ব্যাগ ফেলা হলেও কার্যকরী কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রয়োজনের চেয়ে জিও ব্যাগ কম হওয়ায় তাও কয়েক মাসের ব্যবধানে নদীতে বিলিন হয়ে যাচ্ছে। ইতোমধ্যে নদী সংলগ্ন রাস্তা, বাঁধ ও ফসলী জমি নদীতে গ্রাস করে নিয়েছে।

এই এলাকার বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, যেভাবে ভাঙ্গন শুরু হয়েছে তাতে পুরো এলাকা বিলিন হতে আর বেশীদিন সময় লাগবে না। স্থানীয়রা জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD