সংবাদ শিরোনাম:

চরমোনাইতে পলিথিন মোড়ানো লাশের পরিচয়…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:39:47 am, Tuesday, 2 March 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের গফরগাঁওয়ের বুলবুল আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর লাশ বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। রবিবার বেলা ১১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ।

খবর পেয়ে নিহতের স্বজনরা গতকাল সোমবার রাতে লাশ আনতে গেছেন। গত ২৩ ফেব্রুয়ারি গফরগাঁওয়ের শতাধিক লোকের এক কাফেলার সঙ্গে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়েছিলেন।

গফরগাঁও উপজেলার ঘাগড়া গ্রামের আব্দুল কুদ্দুস শেখের ছেলে বুলবুল আহমেদ স্থানীয় সোনামিয়ার বাজারে টেইলার্স ব্যবসায়ী ছিলেন।

স্বজনদের সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি গফরগাঁওয়ের শতাধিক লোকের কাফেলার সঙ্গে বুলবুল চরমোনাই পীরের মাহফিলে গিয়ে গত শনিবার নিখোঁজ হন।

রবিবার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকায় ব্রিজের ঢাল থেকে লুঙ্গি-পাঞ্জাবি দিয়ে হাত পা-বাঁধা ও পলিথিন দিয়ে মুখ-মাথা মোড়ানো অবস্থায় উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা বুলবুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। খবর পেয়ে বুলবুলের স্বজনরা সোমবার রাতে লাশ আনতে বরিশাল কোতোয়ালী থানায় গেছেন।

নিহতের ভাতিজা শাহিন বলেন, চাচা কয়েকদিন যাবৎ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। যাওয়ার সময় আমরা না করেছিলাম। কিন্তু তিনি বলেছেন সুস্থ আছেন যেতে পারবেন।

আমাদের জানা মতে চাচার কোনো শত্রু ছিল না। কারা তাকে হত্যা করেছে জানি না। তবে আমরা হত্যাকাণ্ডের সঠিক বিচার চাই।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

চরমোনাইতে পলিথিন মোড়ানো লাশের পরিচয়…

প্রকাশের সময় : 12:39:47 am, Tuesday, 2 March 2021