চরবাড়িয়া ইউনিয়নে চলমান ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরবাড়িয়া ইউনিয়নে চলমান ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

চরবাড়িয়া ইউনিয়নে চলমান ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী




নিজস্ব প্রতিনিধি॥  বরিশালের কীর্তনখোলা নদীভাঙন রোধে চলমান প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম এমপি। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে স্পিডবোর্টযোগে তিনি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে নিয়ে পরিদর্শনে নামেন। প্রথমে প্রতিমন্ত্রী বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নে চলমান ভাঙন রক্ষা প্রকল্প পরিদর্শন করেন।

এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ট ঠিকদারকে যথা নিয়মে দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন। পরে তিনি সেখান থেকে কীর্তনখোলা নদীর পূর্বতীর হিরন কলোনীতে চলামান প্রকল্প পরিদর্শন করেন। এর আগে বরিশাল সদর আসনের এই সাংসদ সেখান থেকে স্পিডবোর্টযোগে গুচ্ছগ্রাম এলাকায় গিয়ে বাসিন্দাদের সাথে নানা বিষয়ে কথা বলেন।

এবং তাদের সমস্যাগুলো সমাধানে আশ্বাস দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন- পানি উন্নয়ন বোর্ড বরিশাল অঞ্চলের ইঞ্জিনিয়ার জুলফিকার হাওলাদার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সফি উদ্দিন এবং নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেনসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD