চরফ্যাশনে বাল্য বিয়ে প্রতিরোধে কাজী ও ইমামদের ভূমিকা বিষয়ক কর্মশালা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে বাল্য বিয়ে প্রতিরোধে কাজী ও ইমামদের ভূমিকা বিষয়ক কর্মশালা

চরফ্যাশনে বাল্য বিয়ে প্রতিরোধে কাজী ও ইমামদের ভূমিকা বিষয়ক কর্মশালা




ভোলা প্রতিনিধি ॥  ভোলায় চরফ্যাশন উপজেলায় বাল্য বিয়ে প্রতিরোধে ইমাম, কাজী ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এর সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশুবিবাহ প্রতিরোধ কার্যক্রম (আইইসিএম) প্রকল্পের আওতায় সোমবার (১৬ সেপ্টেম্বর) চরফ্যাশন উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার অনুষ্ঠানিক উদ্বোধন করেন চরফ্যাশন উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন। কোস্ট ট্রাস্টের টিম লিডার রাশিদা বেগম এর সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলার আনসার বিডিপি মহিলা ট্রেইনার কামরুন নাহার,মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের সিআরআই প্রকল্পের আরিফুর রহমান, এলজিসি প্রকল্পের উপজেলা কোÑ অর্ডিনেটর শরিফুল ইসলাম। সভার সঞ্চলনা করনে (আইইসিএম) প্রকল্পের উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জিএস মনিরুজ্জামান।

কর্মশালায় বিভিন্ন ইউনিয়নের ইমাম,কাজীরা অংশ গ্রহন করে। কর্মাশালায় বক্তারা বলেন,বাল্য বিয়ে একটি সামাজিক সমস্যা হওয়া সত্বেও বাল্য বিয়ে রোধ করা সম্ভব হচ্ছেনা। সেই ক্ষেত্রে সকল ইউনিয়নের ঈমাম কাজীদের আরো সচেতন হওয়ার আহবান জানায়।

এসময় ঈমাম কাজীরা বলেন, কাজীরা কোন বাল্য বিয়ে পড়াতে না চাইলে সেই ক্ষেত্রে পরিবারের লোকজন অন্যত্র নিয়ে ভুয়া কাজী দিয়ে নকল বালাম ব্যবহার করে বিয়ে পড়ানো হচ্ছে। অনেক ক্ষেত্রে ক্ষমতাশীল দলের প্রভাবে অনেক কাজীদের বিয়ে পরাতে বাধ্য করা হচ্ছে বলে জানান। তাই বাল্য বিয়ে রোধে পরিবার,জনপ্রতিনিধি সহ সকলেই সচেতন হলে বাল্য বিয়ে কমিয়ে আনা সম্ভব বলে বক্তারা মত দেয়। এছাড়াও বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ সকল ক্ষেত্রে বাস্তবায়নের দাবী জানান।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD