চরফ্যাশনে প্রেমের সম্পর্কে বিয়ে,অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চরফ্যাশনে প্রেমের সম্পর্কে বিয়ে,অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাশনে প্রেমের সম্পর্কে বিয়ে,অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চরফ্যাশনে প্রেমের সম্পর্কে বিয়ে,অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে প্রেমের সম্পর্কে বিয়ের প্রায় ২ মাস পর ঝুমুর খাতুন নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ঝুমুর খাতুন চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের হাজারীগঞ্জ গ্রামের মো. হারুন মোল্লার মেয়ে এবং একই গ্রামের মো. জুয়েলের দ্বিতীয় স্ত্রী।

 

 

স্থানীয়রা জানান, ঝুমুরের সঙ্গে জুয়েলের দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেমের সম্পর্কের এক পর্যায়ে তাদের শারীরিক সম্পর্ক হলে প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ঝুমুর। পরে বিয়ের জন্য জুয়েলকে চাপ দিলে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ২ মাস আগে তার সঙ্গে জুয়েলের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মাঝে ঝগড়া চলছিলো। এ নিয়ে ঝুমুরের পরিবারের সদস্যরা তাকে কথা শুনাতেন। এ কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করছেন স্থানীয়রা।

 

 

এ বিষয়ে গৃহবধূ ঝুমুরের স্বামী মো. জুয়েলের সঙ্গে একাধিক বার যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।

 

 

শশীভূষণ থানার এসআই মো. দেলোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।ময়নাতদন্তের রিপোর্ট পেলে হত্যা না আত্মহত্যা জানা যাবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD