সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে নির্বাচন-পরবর্তী হামলায় আহত ৩০

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:23:00 pm, Monday, 29 November 2021
  • 48 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার ২টি ইউনিয়ন রসূলপুর ও আব্দুল্লাহপুরে রোববার রাতে নির্বাচন পরবর্তী সহিংসতার ঘটনা ঘটেছে। এতে ঘর-বাড়ি, দোকানপাট ভাংচুরসহ অন্তত ৩০ জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, রসূলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে নির্বাচনী ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে রোববার রাতে ভাসান চর এলাকায় মেম্বার প্রার্থী শাহে আলম বেপারীর কর্মী-সমর্থকদের বাড়িতে ও দোকানে হামলা চালানো হয়। অপর মেম্বার প্রার্থী কামাল খানের সমর্থকরা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন শাহে আলম। এ সময় তার বাড়িসহ ৫টি দোকান ভাংচুর করে প্রতিপক্ষ। এ হামলার ঘটনায় অন্তত ১০ জন আহত।

এদিকে চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাহামুদুল হকের কর্মীরা ইউসুফের সমর্থকদের উপর হামলা করে। এ সময় সংঘর্ষে ২০ জন আহত। এ সময় ২টি বাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়। ঘটনার পর গুরুতর আহতদের চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে চরফ্যাশন থানার পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চরফ্যাশনে নির্বাচন-পরবর্তী হামলায় আহত ৩০

প্রকাশের সময় : 09:23:00 pm, Monday, 29 November 2021