সংবাদ শিরোনাম:

চরফ্যাশনে তরুণীর লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:44:07 pm, Saturday, 12 September 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে বিলের মধ্য থেকে খাদিজা (১৪) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

পৌরসভার পশ্চিম মাথায় মফিজুল মিয়ার বাড়ি সংলগ্ন রাস্তার পাশে বিলে শনিবার সকালে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা লাশ দেখে জড়ো হতে থাকে। এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে চরফ্যাশন থানা পুলিশ এসে ওই কিশোরীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

খাদিজা চরফ্যাশন উপজেলা জাহানপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ফারুক মিয়ার মেয়ে। লাশ দেখতে আসা একাধিক নারী জানান, কিছুদিন পূর্বে পৌরসভা ১নং ওয়ার্ডে মফিজ মিয়ার বাড়ি ফুফুর বাসায় বেড়াতে এসেছিল মেয়েটি। দু’দিন আগে মেয়েটির বাবা এসে জাহানপুর বাড়িতে নিয়ে যায়।

নিহত খাদিজার মামাতো বোন জানান, কিছুদিন আগে খাদিজার বাবা ঢাকায় তার স্বামীর নিকট দিয়ে আসে। ১০ দিন আগে ঢাকা থেকে খাদিজা পালিয়ে আবার চরফ্যাশনে চলে আসে। হঠাৎ এখানে খাদিজার লাশ পাওয়া গেল, কি থেকে এ ঘটনা ঘটেছে তা আমরা জানি না।

চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আমরা খবর পেয়ে কিশোরীর লাশ উদ্ধার করে থানায় এনেছি। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে আশা করি মূল রহস্য উদঘাটন হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

চরফ্যাশনে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশের সময় : 11:44:07 pm, Saturday, 12 September 2020