চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০৯ জনের করোনা শনাক্ত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:09:01 pm, Saturday, 29 January 2022
  • 2 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭ দশমিক ৭৭ শতাংশ। শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা করে ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫৬১ জনই চট্টগ্রাম নগরের বাসিন্দা।

বাকি ২৪৮ জনের মধ্যে লোহাগাড়ার ৮, সাতকানিয়ার ১৩, বাঁশখালীর ১৪, আনোয়ারার ১২, চন্দনাইশের ১৬, পটিয়ার ১৩, বোয়ালখালীর ১২, রাঙ্গুনিয়ার ২৯, রাউজানের ২২, হাটহাজারীর ৪৭, ফটিকছড়ির ৪২, মিরসরাইয়ের ৮, সীতাকুণ্ডের ৪ ও সন্দ্বীপ উপজেলার ৮ জন রয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ১৮ হাজার ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৬ হাজার ৮৫ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

এছাড়া এখন পর্যন্ত চট্টগ্রামে মোট ১ হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৪ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৮০৯ জনের করোনা শনাক্ত

প্রকাশের সময় : 08:09:01 pm, Saturday, 29 January 2022